ডন এআই ও এর ব্যবহার নিয়ে কাজ করছে : ডন সম্পাদক জাফর আব্বাস


পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন–এর সম্পাদক জাফর আব্বাস। ২০১০ সাল থেকে তিনি এ দায়িত্বে আছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেখেছেন সংবাদপত্রের নানা চ্যালেঞ্জ ও উত্থান–পতন। ১০ মে ২০২৬ ঢাকার একটি শীর্ষ জাতীয় দৈনিককে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিউজরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার এবং এটি সাংবাদিকতার জন্য কতটা হুমকি বা সহায়ক সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, ডনের একটি দল নিয়মিত এআই ও এর ব্যবহার নিয়ে কাজ করছে।
জাফর আব্বাস বলেন, এআই বিষয়টি এখনো বিকাশমান পর্যায়ে আছে। বর্তমানে আমরা কপি সম্পাদনার কাজে এআই ব্যবহার নিরুৎসাহিত করি। মূলত তথ্য যাচাই ও তথ্য সংগ্রহে এআই ব্যবহৃত হচ্ছে। তবে সংবাদ লেখা, বিশ্লেষণ করা বা প্রেক্ষাপট যুক্ত করার কাজে নয়। এমনকি এআই দিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রেও তা আবার যাচাই করতে হয়।
কোনো প্রতিবেদক এআই ব্যবহার করলে তাঁকে ডেস্ককে জানাতে হয়। সাংবাদিক ও সংবাদমাধ্যম এআই থেকে ইতিবাচকভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। গ্রাফ, চার্ট, মানচিত্র—এ ধরনের কাজে এআই সহায়ক হতে পারে। ডনের একটি দল নিয়মিত এআই ও এর ব্যবহার নিয়ে কাজ করছে।
উৎস : প্রথম আলো অনলাইন।
















