নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দশটি মালিক বিহীন বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায় বান্দরবান জেলাধীন,নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন ২নং ওর্য়াড় বিচামারা এলাকায় ভোর রাত ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এস,আই,হাবিবুর রহমান খান ও সঙ্গীয় ফোর্স সহ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নে ২নং ওর্য়াড, বিচামারা এলাকা থেকে মালিক বিহীন দশটি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়।

জব্কৃদত বার্মিজ গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে মর্মে জানা যায়। উদ্ধারকৃত ১০টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান,
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালানা করে মালিক বিহীন বার্মিজ গরুগুলো দ্রুত উদ্ধার ও আটক করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন