নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৬০ হাজার ইয়াবা জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) ঘুমধুম বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাকবাংলা নামক এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। এ সময় তারা মালিকবিহীন, পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন