ইউরোপে পোশাক রপ্তানি ৪৪ শতাংশ কমার শঙ্কা

fec-image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) না হলে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করেছে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)। তবে এফটিএ স্বাক্ষর করা সম্ভব হলে এই ক্ষতি কমিয়ে আনা যাবে।

গবেষণায় বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ শুল্কমুক্ত বাজার-সুবিধা হারাবে। একই সময়ে ভারতের ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো ইউরোপের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির সুবিধা ভোগ করবে। ফলে বাংলাদেশের জন্য ইউরোপের বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে।

র‌্যাপিডের গবেষণা জানাচ্ছে, ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) পুরোপুরি কার্যকর হলে ইউরোপের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি ৩৬ শতাংশ এবং তৈরি পোশাক রপ্তানি ৪৪ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ যদি ইউরোপের সঙ্গে এফটিএ করতে পারে, তবে এই ক্ষতি অনেকটাই সামাল দেওয়া যাবে। সেক্ষেত্রে মোট রপ্তানি হ্রাস ১৬ শতাংশ এবং তৈরি পোশাক রপ্তানি হ্রাস ১৯ শতাংশের মধ্যে আটকে রাখা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন