আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

fec-image

ইরানের রাজধানী তেহরানের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্যবস্তু লক্ষ্য করে কাজ শুরু করে। পাশাপাশি নূর নিউজও নিশ্চিত করেছে যে, শহরের বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সক্রিয় করা হয়েছে।

তবে এ হুমকির ধরন সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তেহরানে এ ঘটনা ঘটল।

গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য সময় বৃদ্ধি করেন ট্রাম্প। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। তবে পাকিস্তানের অনুরোধে এবং ইরানের নেতৃত্বকে প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। যতক্ষণ না তারা (ইরান) কোনো প্রস্তাব জমা দিচ্ছে, ততক্ষণ এটি কার্যকর থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, নিউজ এজেন্সি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন