‘পিকচার আভি বাকি হ্যায়’, শাহরুখের সংলাপে ট্রাম্পকে হুঁশিয়ারি মুম্বাই ইরানি কনস্যুলেটের

fec-image

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন, ওয়াশিংটন ইরানের নৌবাহিনীকে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং তাদের ১৫৮টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের এই দাবির জবাবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল অভিনেতা শাহরুখ খানের সিনেমার সংলাপ ব্যবহার করে এক অভিনব পাল্টা বার্তা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের অত্যন্ত দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো মহড়া দিচ্ছে।

ইরানি কনস্যুলেটের ওই পোস্টে এই দ্রুতগামী বোটগুলোকে ‘পারস্য উপসাগরের লাল মৌমাছি’ হিসেবে অভিহিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তারা লেখে, ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা বুঝতে পারবে একঝাঁক মৌমাছি কীভাবে চারপাশ থেকে ঘিরে ধরতে পারে। ট্রাম্পের বাহিনীর প্রতি এই আক্রমণাত্মক বার্তার শেষে তারা ব্যবহার করেছে শাহরুখ খানের ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সেই কালজয়ী সংলাপ— ‘আভি তো সির্ফ ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়’ (এখন তো শুধু ট্রেলার চলছে, পুরো সিনেমা এখনো বাকি আছে)।

সূত্র: এনডিটিভি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, আমেরিকা, ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন