হরমুজ প্রণালি নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

fec-image

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ‘যুক্তরাষ্ট্র যদি আধিপত্য বিস্তারের চেষ্টা করে তাহলে মার্কিন নৌবহরকে লক্ষ্যবস্তু করা হবে।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অবৈধ ও উসকানিমূলক’। তিনি প্রশ্ন তুলে বলেন, “যুক্তরাষ্ট্র কেন এখানে পুলিশি ভূমিকা নিতে চায়? এটি কোনোভাবেই তাদের দায়িত্ব নয়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই দিন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে এবং নিরাপত্তা জোরদার করে। এর পরপরই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করে এবং ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরকে ঘিরে কার্যত নজরদারি ও অবরোধ জোরদার করে।

সূত্র : এএফপি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন