হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ‘সেবা ফি’ নেওয়া হবে : ইরান

fec-image

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে “সেবা ফি” আদায় করা হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে কিছু নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “হরমুজ প্রণালী ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” তাঁর ভাষায়, এই জলপথে নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য, এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন হবে।

ফি আরোপের বিষয়ে বাঘাই জানান, এটি কেবল একটি চার্জ নয়; বরং নৌ চলাচলের জন্য প্রদত্ত বিভিন্ন সেবার বিনিময় হিসেবে এই অর্থ নেওয়া হবে। এর মধ্যে পরিবেশ সুরক্ষা, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য নৌ-সংশ্লিষ্ট সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। ইরান ও ওমান যৌথভাবে এসব সেবা দিতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার, জাহাজ চলাচল ব্যয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, জাহাজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন