বাঘাইছড়িতে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও সিগারেট জব্দ


রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার রাত ১১ ঘটিকায় গোপন সংবাদ পেয়ে মারিশ্যা দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি।
বিজিবি জানায়, অভিযানের সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার নির্দেশ দিলে সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও ৩৯ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট এবং বেশকিছু কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিত চলবে।
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment
















