বাঘাইছড়িতে আশ্রয়নের সরকারি ঘর বিক্রি ও জমি দখলের অভিযোগ

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আশ্রয়ন প্রকল্পের অধিনে সুবিধাভোগীদের জন্য নির্মিত ২টি সরকারি ঘর অবৈধভাবে ৪ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। একই সঙ্গে নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মুঠো ফোনে জানান, অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধাভোগীরা।

এছাড়াও অভিযোগ রয়েছে, অনেকেই মূল নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে নিজেদের দখলে নিচ্ছেন। ফলে কলোনির সার্বিক পরিকল্পনা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন