বাঘাইছড়িতে মোবাইল কোর্ট, ৬ জনকে জরিমানা

fec-image

রাঙামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

‎এসময় অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন