বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

fec-image

রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৭০০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

​মঙ্গলবার ( ৩০ জুন) কৃষি অফিসের হলরুমে এই কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

​উপজেলা কৃষি অফিসার নুর আলমের সভাপতিত্বে  সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনার লক্ষ্যেই সরকারের এই বিশেষ প্রণোদনা কর্মসূচি। সঠিক নিয়মে এই উন্নত জাতের বীজ ও সার ব্যবহার করে কৃষকেরা ফলন বাড়াতে পারবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

​উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত কৃষকদের দোরগোড়ায় এই প্রণোদনা পৌঁছে দেওয়া হয়েছে, যা উপজেলার সার্বিক খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন