ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

fec-image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় গ্যাসবাহী ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন পুরুষ ও দু’জন নারী নিহত হন এবং আরো কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।সংবাদ প্রতিবেদন পরিষেবা

আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন