দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

fec-image

পাবনা–ঢাকা মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুরের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, সকালে যাত্রীবাহী একটি ঢাকাগামী বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে একজন পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন চালক ও অপরজন হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, পাবনা, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন