রাজস্থলীতে জাতীয় কবির জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

fec-image

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার, ০২ জুলাই সকাল ১০টায় সারা দেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নজরুল বর্ষের উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক, গণসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন