প্রচারণায় সালাহউদ্দিন যেদিকে যাচ্ছেন সেদিকেই মানুষের ঢল

fec-image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রচারণায় যেদিকে যাচ্ছেন, সেদিকেই যেন মানুষের ঢল। যেন আধুনিক সময়ের হ্যামিলনের বাঁশিওয়ালা তিনি। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে যেদিকেই প্রচারণায় যান তার উপস্থিতির খবর পেয়ে ছুটে আসছেন নারী-পুরুষ। প্রতিদিনের প্রচারণায় তা প্রমাণ মিলছে। চকরিয়া-পেকুয়ায় ধানের শীষ তথা সালাহউদ্দিনের জনসমর্থনের স্রোত দিন দিন আরও বেগবান হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সকালে ওই ইউনিয়নের হাফালিয়া কাটা, মছনিয়াকাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম পাড়া, গোবিন্দপুর পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদার পাড়া ও মৌলভীপাড়ায় গণসংযোগ করেন।

এসময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। অনেকেই করমর্দন, কেউ কেউ ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। আর তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ সবার চোখেমুখেই তাকে ঘিরে প্রত্যাশা আর আস্থার ঝিলিক।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর তারা এমন নেতাকে কাছ থেকে পেয়েছেন, যিনি তাদের কথা শোনেন, বোঝেন এবং কথা দেন দায়িত্ব নিয়ে। তাদের বিশ্বাস—এই নেতৃত্বই পারে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে।

গণসংযোগে সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় মানুষের পাশেই থাকবেন। আজ বিকেলে তিনি পেকুয়া উপজেলার শিলখালী রাজাখালী ও রাতে মগনামা এবং পেকুয়া বাজারের জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন