কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্র জানায়, রবিবার সাড়ে ১১টার দিকে কৈয়ারবিল বিন্দাপাড়ার রমিজ আলমের সাড়ে ৩ বছর বয়সী পুত্র সৈয়দ হাসান বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে লেমশীখালী ২ নম্বর ওয়ার্ডের কড়লাপাড়ার এরশাদের পুত্র সাব্বির (৫) পুকুরে ডুবে মারা গেছে বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত রাশেদুল ইসলাম জানিয়েছেন।