কুয়াকাটা

সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের মৃত তিমি

fec-image

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে একটি বিশাল আকৃতির মৃত তিমি ভেসে এসেছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা গভীর সমুদ্রে গিয়ে তিমিটির অবস্থান নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিমিটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। প্রাথমিকভাবে এটিকে বেলিন (Baleen) প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে। তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৮ ফুট এবং প্রস্থ প্রায় ২০ ফুট।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু জানান, সৈকতে কর্মরত ওয়াটার বাইক চালকদের কাছে খবর পেয়ে তারা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যান। তিমিটি জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে গভীর সমুদ্রে ভাসছিল। কয়েকদিন আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সাগরের স্রোতের কারণে এটি তীরে পৌঁছাতে আরও সময় লাগতে পারে।

এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বন বিভাগের বিট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন