দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

fec-image

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা সেনা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ভোররাতে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এসময় ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরবর্তীতে ঘটনাস্থল এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের উপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়।

দীঘিনালা জোন কর্তৃক জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন