নাহিদ তানজিদের নৈপুণ্যে নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

fec-image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে টাইগাররা।

সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে ১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৪১ রানে আউট হন তানজিদ হাসান তামিম। তিনি ৫৮ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন তানজিদ হাসান তামিম।

তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি।

৭১ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেলে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৮৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তাওহীদ ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে ৮ রান করেন মিরাজ।

এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, খেলা, নিউজল্যান্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন