parbattanews

অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানালেন রাজস্থলীর ইউনএনও

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার সেলিনা আক্তার যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, ‘‘আপনাদের লেখনী এই সমাজের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি দেখলে সেটি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তিনি অনিয়ম দুর্নীতি তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইউএনও সেলিনা আক্তার চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘সাংবাদিকদের দিকে আজ জাতি তাকিয়ে আছে। গণআন্দোলন আমাদের শিখিয়েছে—সত্য উচ্চারণই এগিয়ে যাওয়ার পথ।’’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, মিন্টু কান্তি নাথ, হারাধন কর্মকার, চাথোয়াইমং মারমা, উচাপ্রু মারমা, নুশরাত জাহান নিশু, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ, কাইযুম হোসেন মিরাজ প্রমুখ।

উল্লেখ্য, সেলিনা আক্তারকে রাঙামাটির রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২৬ নভেম্বর পদায়ন করা হয়। এর আগে ‎তিনি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন।

 

Exit mobile version