আদর্শ সমাজ পরিচালনা লক্ষ্যে গুইমারাতে ব্যতিক্রমধর্মী নির্বাচন

nic pic -1
গুইমারা প্রতিনিধি :

আদর্শ সমাজ পরিচালনা লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইসলামপুর এলাকায় মুসলিম সমাজ পরিচালনা কমিটির এক ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে পোস্টারে পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। প্রচার প্রচারণায় যেন ইউপি নির্বাচনকেও হার মানিয়েছে।

নির্বাচনে সভাপতি/ সম্পাদকসহ ৩টি পদে ৭ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এসময় পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মো. আবুল কাশেম ছাতা প্রতীক নিয়ে ৫৫ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মো. মমিনুল হক ফুটবল প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন।

এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাওলানা মো. আবু বক্কর, রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উষাপ্রু মারমা ও ইউপি সদস্যা ফাতেমা বেগম, সার্বিক দায়িত্বে ছিলেন মো. আনিসুল হক।

এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষকের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। এদিকে দুপুরে নির্বাচন পরিদর্শনে আসেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জাহাঙ্গির আলম ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন