আন্ত:ব্যাটালিয়ন কাবাডিতে চ্যাম্পিয়ন পানছড়ি ৩’বিজিবি

দৃষ্টিনন্দন এক ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা।

এর ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম রিজিয়ন আন্তব্যাটালিয়নের তেরোটি দল। লীগ পদ্ধতির এই খেলার গ্রুপ চ্যাম্পিয়ন চারটি দল মুখোমুখি হয় সেমিফাইনালে।

অবশেষে স্বপ্নের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮’বিজিবি)।

৬’ফেব্রুয়ারি বিকেল চার’টা থেকে অনুষ্ঠিত ফাইনালটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর ও দারুণ উপভোগ্য। শেষ পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮’বিজিবি)’কে ১৬-১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো. মফিজুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি অংশগ্রহনকারী প্রতিটি দলকে অভিনন্দন জানান।

প্রতিযোগিতামুলক মনোভাব, শৃঙ্খলা, ব্যবহার, আচার-আচরণ সবাইকে মুগ্ধ করেছে বলেও জানান। এতো সুন্দর একটি আয়োজন করা ৩’বিজিবি’র জন্য সম্মানের বিষয় ও সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে তিনি ট্রফি ও মেডেল তুলে দেন। টুর্নামেন্ট সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয় ৩ বিজিবি’র সিপাহী মুনতাজ মিয়া ও সেরা প্রবীন খেলোয়াড় নির্বাচিত হয় চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮’বিজিবি’র) ল্যান্স নায়েক মো: সবুজ মিয়া।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঢাকা থেকে আগত রেফারী মো: আবুল কালাম ও সাগর চৌধুরী। ৩’বিজিবির অন্যান্য অষিসার্স, জুনিয়র কর্মকর্তা, ব্যাটালিয়সেন বিভিন্ন পদবীর সৈনিক ও অসামরিক সদস্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন