আল জাজিরা বন্ধের চেষ্টা ইসরায়েলি মন্ত্রীর

fec-image

আল জাজিরার স্থানীয় ব্যুরোকে বন্ধ করার চেষ্টা করছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী। তিনি গণমাধ্যমটিকে হামাসপন্থী উসকানি দেওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য প্রকাশের জন্য অভিযুক্ত করেছেন।

শ্লোমা কারহি বলেছেন, আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই করার পর তিনি মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

এ বিষয়ে আল জাজিরা ও দোহার সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি।

কারহি ইসরায়েলের আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি এমন একটি স্টেশন, যা উসকানি দেয়, সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সেনাদের ছবি তোলে ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। তারা পক্ষপাতমূলক প্রচারক।’

ইসরায়েলি মন্ত্রী আরো বলেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে প্রচার হয়। আমি আশা করি, আমরা আজ এটি শেষ করব।’ পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভার আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কি না তা পরিষ্কার ছিল না। সূত্র : রয়টার্স

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন