কক্সবাজার-৩ আসনে ৩৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে, হ্যাঁ ভোট বিজয়ী

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার ৩ আসনে (ঈদগাঁও -কক্সবাজার সদর-রামু) ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল এগিয়ে রয়েছেন। ঈদগাঁও উপজেলার ৩৬ কেন্দ্রের ফলাফলে তিনি ৩১ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়ি পাল্লার প্রার্থী শহিদুল আলম বাহাদুর ২৮ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী এই উপজেলায় ২ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে রয়েছেন। হাত পাখা ৬৭৮,আনারস ৬৭,প্রজাপতি ৪৭ ও ফুটবল প্রতীকের প্রার্থী ৭৫ ভোট পেয়েছেন।

এদিকে গণভোটে উপজেলার সব কেন্দ্রে হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে  ৪২ হাজার ১৪১ ভোট এবং না এর পক্ষে ভোট পড়েছে  ১৬ হাজার ৪৯০ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর উপজেলা কন্ট্রোল রুম থেকে সরাসরি ফলাফল ঘোষণা করেন এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সচেতন জনগণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে তিনটি উপজেলা(সদর-রামু-ঈদগাঁও) নিয়ে কক্সবাজার-৩ আসন। এ  আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। এর মধ্যে ঈদগাঁও উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০১,৬৯৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৪,৮৭২ জন এবং মহিলা ভোটার ৪৬,৮২১ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন