এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে

কর কমানো হলো ক্যানসারের ওষুধের কাঁচামাল আমদানিতে

fec-image

ক্যানসারের চিকিৎসা আরও সুলভ করার উদ্দেশ্যে এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে সরকার।
আজ রোববার (২ মার্চ) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ক্যানসার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানিকৃত পণ্যসমূহের ওপর কর সংগ্রহের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রয়োজনীয় অ্যান্টি-ক্যানসার জাতীয় ওষুধের উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি হলেও এর ব্যবহৃত শতভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। অ্যান্টি ক্যানসার জাতীয় ওষুধ আমদানি করতে কাঁচামালের ওপর আরোপিত কর উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানকে বহন করতে হয়। ফলে ওষুধের দাম বাড়ে এবং এই অতিরিক্ত করের বোঝা দেশের দরিদ্র মানুষকেই বহন করতে হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন