কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা সদর বড়ঘোপ ছিন্নিখাইয়া পাড়ায় পানি ডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই গ্রামের মো. পারভেজ এর শিশু পুত্র চয়ন বাড়ির লাগোয়া পুকুরে তলিয়ে যায়। এসময় শিশুর মা-বাবা ঘুমে ছিল। প্রায় ঘন্টা খানিক পর পুকুরে শিশুটির সন্ধান পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটি মৃত বলে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন