খাগড়াছড়িতে দাঁড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরাদের গণমিছিল

fec-image

খাগড়াছড়িতে ১১ দলের প্রার্থী, জামায়াতে ইসলামীর মনোনীত অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্যসচিব সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তারা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর জন্য কার্যকর কিছুই করেনি। বরং তারা নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল। তবে জামায়াতে ইসলামী এর ব্যতিক্রম। অতীতে সহিংসতার সময় জামায়াতের কর্মীরা এ অঞ্চলের বিহার, মন্দির ও গির্জা পাহারা দিয়েছে বলে বক্তারা দাবি করেন।

তাদের মতে, জামায়াতের মাধ্যমেই ন্যায়, ইনসাফ, সম্প্রীতি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় বক্তারা শান্তি ও সম্প্রীতির পাহাড় গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জামায়াত, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন