সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

fec-image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকা মুগদা এলাকার আরিফ ও ফরিদপুর এলাকার মামুন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে চালনােয় দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, মোটরসাইকেল, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন