সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসকের মতবিনিময় সভা

‘খাগড়াছড়ি পৌরসভা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত’

fec-image

খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেছেন, খাগড়াছড়ি পৌরসভা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। সে সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছাতা ও জবাবদিহিতা।

তিনি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন নিশ্চিতয়তা দিয়ে বলেন, আমি নির্বাচন করবো না। কাজে আইন ও বিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় করা হবে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরল আলম ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পার্বত্যনিউজের খাগড়াছড়ি জেলার ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার ইউনুছ, সমরি মল্লকি, মোবারক হোসনেসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী গণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।

সহ গণমাধ্যম কর্মীরা শহরকে পর্যটক বান্ধব শহরের ফুটপাট দখলমুক্ত ও পরিচ্ছন্ন শহরের পরিণত করতে পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানান। একই সাথে উন্নয়ন প্রকল্প গ্রহণের স্বজনপ্রীতি-দূর্নীতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সরকারের মূল্য উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, রাজনৈতিক প্রভাবমুক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন