খাগড়াছড়িতে ৫ সপ্তাহ মেয়াদী এন্টি টেরোরিজম কোর্স সম্পন্ন

fec-image

খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বুধবার ৫ সপ্তাহ মেয়াদী এন্টি টেরোরিজম কোর্স (এটিসি-২) সম্পন্ন হয়েছে। কোর্সে প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ পরিদর্শক হতে কনস্টবল পর্যন্ত ৪০ জন নবীন পুলিশ সদস্যের একটি চৌকশ দল। কোর্সের সমাপণী উপলক্ষ্যে উত্তির্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আওরংজেব মাহবুব পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন কোর্স ওআইসি ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাকের হোসেন সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিপন কুমার মোদকসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।

এসময় প্রধান অতিথি প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নিজেদের দক্ষতা ও পেশাদারিত্ব প্রমাণ করার আহবান জানান। তিনি পুলিশের কল্যানে নেয়া সরকার প্রধান এবং পুলিশ প্রধানের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি প্রশিক্ষনের প্রতিটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুজন পুলিশ সদস্যকে বিজয়ী ট্রফি/ক্রেষ্ট প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এন্টি টেরোরিজম কোর্স, এপিবিএন, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন