মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

fec-image

খাগাড়ছ‌ড়ি মা‌টিরাঙ্গায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ বিকা‌লে মা‌টিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গনে দুস্থ ও অসহায়‌দের হা‌তে উপহার তুলে দেন উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান এবং পৌর বিএন‌পি সভাপ‌তি শাহ জালাল কাজল।

উপহার পেয়ে উপকার ভো‌গিরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা বলেন, প‌বিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী কিছু উপহার বিতরণের জন্য প্রত্যেক সংসদ সদস্যদের মাধ‌্যমে পাঠিয়েছেন। যা আমরা পৌঁছে দেয়ার কাজ করছি।প্রয়োজনের তুলনায় তা সামান্য হলেও অসহায় দরিদ্রদের কাছে ঈদের জন্য অনেক খুশির ব‌লে মন্তব‌্য ক‌রেন তি‌নি।

উপহার বিতরণ অনুষ্ঠানে মা‌টিরাঙ্গা পৌর বিএনপির ‌সি‌নিয়র সহ সভাপ‌তি নারায়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী, সাঙ্গঠ‌নিক সম্পাদক সাদ্দাম হো‌সেন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন