জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭

fec-image

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে বিএনপির ৩ কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার খোকসা উপজেলার মাশালিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির দাবি, জামায়াত শিবিরের অতর্কিত হামলায় তাদের ৪ জন কর্মী-সমর্থক আহত হয়। এর মধ্যে ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামায়াতের দাবি, বিএনপির হামলায় তাদের ৩ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে আজ বুধবার সকালে খোকসার মাশালিয়া বাজারে সালিশের আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের মিল হয়ে গেলেও হঠাৎ উভয় পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ৭জন কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে বিএনপির তিন কর্মীকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে খোকসা থানার ওসি মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বিএনপি-জামায়াতের সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত আছে। আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও মাশালিয়া বাজারে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত, বিএনপি, সংঘর্ষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন