বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটিকে যা বলল জামায়াত

fec-image

১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সময় বাংলাদেশ জামায়াত ইসলামি বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামী মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও. কবির আহম্মেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মনছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য এড মো. রহমত উল্লাহ। শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্র নাথ, সেক্রেটারি সজল দে,

পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ অব্দুল কাইউম, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মোঃ আবছার হোসেন, পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ , প্রচার সম্পাদক ডা সরদার আব্দুর রহিম, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদ।

সভায় প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করে পূজ উদযাপন করার অনুরোধ করেন এবং যে কোন প্রয়োজনে উপজেলা জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা পুনর্ব্যক্ত করেন। সভায় কালি মন্দির কমিটির সভাপতি বলেন, ৫ আগস্টের পর আমরা যখন পূজা উদযাপন নিয়ে শঙ্খায় ছিলাম,

তখন উপজেলা জামায়াতে ইসলামী আমাদেরকে আশ্বস্ত করেন। আমরা আশা করছি, এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত, বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন