কাপ্তাইয়ে সর্বত্র বানরের জ্বালায় অতিষ্ট মানুষ


কাপ্তাইয়ে সর্বত্র বানরের তাণ্ডব। দোকান বা বাসাবাড়িতে কোনো খাবার রাখতে পাড়ছে না বানরের জ্বালায়। ওত পেতে থাকে কখন দোকান ফাঁকা পায়, তখনই ছোঁ মেরে নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার জিনিসপত্র। দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে দোকান পাহারা দেন।
এদিকে বাসাবাড়িতে রাখা বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবাড় করে দিচ্ছে একঝাঁক বানর। শিল্প এলাকার গৃহিণী হালিমা, কোহিনূর ব্যবসায়ী জানান, বানরের জ্বালায় ঘর ও দোকানের টিন সব নষ্ট হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি দৌড়াদৌড়ি করার কারণে ঘর ও দোকানের টিন নষ্ট হয়ে গেছে।
দোকান মালিক জাকির ও শাহিন জানান, বানরের যন্ত্রণায় দোকান করতে কষ্ট হচ্ছে। হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয় । এরা সুযোগ পেলেই ছোঁ মেরে দোকান থেকে রুটি, কলা বিভিন্ন খাবার জাতীয় জিনিস নিয়ে চলে যায়।
সুইডিশ মার্কেট হোটেল মালিক মো.জাহাঙ্গীর জানান, আমাদের দোকান করতে কষ্ট হচ্ছে। এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এদের থেকে আমরা রক্ষা পেতে চাই। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এরা হলো বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ।
এরা খাদ্যর সন্ধানে লোকালয়ে আসে। হাতির জন্য আমরা সোলার ফেন্সি করেছি। কিন্তু এরা হলো ছোট বন্যপ্রাণী, গাছে গাছে থাকে। এদের তো এরকম করার কিছু নেই। আমাদের সকলের প্রয়োজন বন্যপ্রাণী রক্ষা করা।

















