ভোলায় নারী গ্রেপ্তার, মুক্তির আলটিমেটাম জামায়াত এমপির

fec-image

জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় ভোলায় সাওদা সুমি নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের এমপি রফিকুল ইসলাম খান। এ ধরনের গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই ওই নারীর মুক্তি ও মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন তিনি।

গতকাল মঙ্গলবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই এমপি। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

জামায়াত দলীয় সদস্য রফিকুল ইসলাম বলেন, সাওদা সুমি নামে এক নারী ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বলা হয়েছে, ‘ওপরের নির্দেশে’ তাকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হলো, ‘ওপরের নির্দেশ’ বলতে তারা কাকে বুঝিয়েছেন?

স্পিকারের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আজ (মঙ্গলবার) অফিস সময়ের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। কারণ, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। অথচ এ সরকার তো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না?

জবাবে স্পিকার বলেন, বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। তবে সংসদে বসে বাইরের রাজপথের মতো আলটিমেটাম দেওয়া ঠিক নয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি, গ্রেপ্তার, জামায়াত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন