টেকনাফে কোস্ট গার্ডেের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

fec-image

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক যৌথ অভিযান চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল এই যৌথ অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গুদামে তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১১৮ কোটি ১০ লক্ষ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ জাল টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে যথাযথ নিয়ম মেনে বিনষ্ট করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন