দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলীকদমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

fec-image

বান্দরবানের আলীকদম বাজারে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোন (৩১ বীর) ক্যাপ্টেন হামীমের নেতৃত্বাধীন সদস্যরা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

বাজারের বিভিন্ন দোকানে তদারকি করে দেখা যায়, কিছু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। প্রমাণের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে মেসার্স আজমির স্টোরের মালিক আব্দুল কাদেরকে ৩ হাজার টাকা, মেসার্স সাবের স্টোরের মালিক সালা উদ্দিনকে ৪ হাজার টাকা এবং মেসার্স নাছির স্টোরের মালিক নাছির উদ্দিনকে ৪ হাজার টাকাসহ মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দোকান, কাঁচাবাজার, মাছের বাজার ও হকারদের সতর্ক করা হয় এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, মাহে রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন