ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে : লুৎফুর রহমান কাজল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষের সমর্থনে ঈদগাঁও উপজেলার সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ঈদগাঁও উপজেলার নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তিনি দেখছেন, তাতে ইনশাআল্লাহ সারা দেশের মতো এখানেও ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।
তিনি আরো বলেন, প্রত্যেককে নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ঈদগাঁও বাসস্টেশন চত্বরে উপজেলা বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, কামাল হোসেন ও বেলাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী, আবু ছিদ্দিক ওসমানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর প্রমুখ।
প্রসঙ্গত, দুপুর থেকে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে বাস ট্রাক ও বিভিন্ন পরিবহন যোগে উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে মিছিল সহকারে নেচেগেয়ে ধানের শীষে ভোট চান। ক্রমান্বয়ে জনসভায় জনতার ঢল নামে।

















