নিপুণের রক্তে সমস্যা আছে, বললেন ডিপজল

fec-image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। ফল ঘোষণার পরপরই পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার জানিয়েছিলেন শুভেচ্ছাও।

এর প্রায় এক মাস পর ১৫ মে আদালতে রিট করেছেন নিপুণ। তাঁর দাবি, নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে।

নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০০ জন শিল্পী। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা। এসময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি উপস্থিত ছিল। এসময় নিপুণ সমর্থিত ১০০ শিল্পীরা মিশা-ডিপজলকে মালা পরিয়ে নিপুণের রিটকে তীব্র নিন্দা জানান।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। আজ (১৬ মে) বৃহস্পতিবার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিপুণকে একহাত নেন এই প্রযোজক-অভিনেতা। তাঁর উদ্দেশে বলেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেল। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকেই কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তি, যা বললেন এমিলি ব্লান্টঅন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তি, যা বললেন এমিলি ব্লান্ট
এদিকে, এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলেছেন নিপুণ। তাঁর এমন কথার জবাবে ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’

অন্যদিকে, নির্বাচন নিয়ে নিপুণের আইনি পদক্ষেপ আইনগতভাবেই মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে এই প্যানেল। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সময়ে জায়েদ খানসহ বাতিল হওয়া ১০৩ জন ভোটারের সদস্যপদও ফিরিয়ে দেওয়ার পক্ষে কমিটির বেশিরভাগ সদস্য।

বিষয়টি নিয়ে ডিপজলের ভাষ্য, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি এখনো বলছি, যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্যপদ ফিরে পাবে। যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সবাইকে সে কথাই ভাবতে হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন