বাকাসসের পক্ষকালব্যাপি ঘোষিত কর্মবিরতিতে নিষ্প্রাণ মানিকছড়ি অফিসপাড়া


বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির ডাকে দেশব্যাপি সরকারী অফিসগুলোতে পক্ষকালব্যাপি ঘোষিত কর্মবিরতিতে অফিস অঙ্গন চলছে ঢিলেঢালেভাবে। ফলে মানিকছড়ি অফিসপাড়ায় গত ১০দিনের টানা কর্মবিরতিতে নিষ্প্রানভাবে চলছে অফিস কার্যক্রম।
বাকাসস সুত্রে জানা গেছে, দেশব্যাপী সরকারি অফিস-আদালতে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির দাবি অনুযায়ী কর্মচারীদের গ্রেড স্কেল পরিবর্তনের দাবিতে গত ১৫ নভেম্বর থেকে পূর্ণদিবস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলছে। যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকার কথা।
ইতোমধ্যে অফিস-আদালতে ১১-১৬ গ্রেডের সকল কর্মচারীরা কর্মবিরতি পালন করায় অন্যান্য স্থানের ন্যায় মানিকছড়িতেও কর্মযজ্ঞে ভাটা পড়েছে। ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ অফিসগুলোতে দেখা গেছে ১১-১৬ গ্রেডের কর্মচারীরা বারান্দায় বসে অলস সময় পার করছেন।

















