‘নিয়োগ ও বদলী বানিজ্য ছাড়া কোনো নেই পার্বত্য জেলা পরিষদের’

নিজস্ব প্রতিনিধি:

নিয়োগ ও বদলী বানিজ্য ছাড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে একটি কাজও নেই পার্বত্য জেলা পরিষদের। নতুনভাবে মাধ্যমিক শিক্ষা বিভাগটি জেলা পরিষদে নামে হস্তান্তর করা হলেও বাস্তবে এই বিভাগের কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীদের ওপর কোন ধরনের প্রভাব থাকবে বলে মনে হয়না। এই অবস্থায় পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদগুলোকে শক্তিশালী করা না হলে খাগড়াছড়ি জেলার সামগ্রিক শিক্ষা পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়ে পড়বে।

শুক্রবার খাগড়াছড়ি সরকারী কলেজে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত মত বিনিময়সভায় বক্তারা এমন মন্তব্য করেন।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক মধুমঙ্গল চাকমা, মথুরা বিকাশ ত্রিপুরা, হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা, বাসদের সভাপতি জাহেদ আহমেদ টুটুল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু দাউদ, নারীনেত্রী সলিতা চাকমা, কেন্দ্রীয় নেতা উজ্জল রায়, বাসদের সদস্য সচিব শাহাদাত হোসেন, ছাত্রফ্রন্টের নেতা কৃষ্টি চাকমা ও কবির হোসেন।

বক্তারা সার্বজনীন শিক্ষার অধিকার, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার সংকট, স্থানীয় প্রশানের ভূমিকা এবং কার্যকর শিক্ষা আন্দোলন বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন