পার্বত্যবাসীকে ঈদুল ফিতরের

শুভেচ্ছা জানালেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

fec-image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শুক্রবার এক ভিডিও বার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘ঈদুল ফিতর উৎসবের আনন্দ ভাগাভাগি করে আগামী দিনগুলোতে আমরা সবাই পার্বত্যবাসী যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি, এটিই হবে আমাদের ঈদুল ফিতরের বাণী।’

পার্বত্যমন্ত্রী বলেন, ‘আমার প্রিয় পার্বত্যবাসী, ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান শেষে উপনীত হবে ঈদুল ফিতর। এ উৎসব আমরা পার্বত্যবাসী সকলে উপভোগ করি। ঈদুল ফিতর আমরা সমগ্র জাতি-গোষ্ঠী পালন করে থাকি। এখানে কোনো বৈষম্য থাকে না। আমরা সবাই উপভোগ করি। আমরা আনন্দ ভাগাভাগি করি এবং এই ঈদুল ফিতরে যতগুলো সম্প্রদায় রয়েছে আমরা সকলে উপভোগ করি, আনন্দ উৎসব করি। এই পবিত্র ঈদুল ফিতরে আমি পার্বত্যবাসীকে আমার শুভেচ্ছা ও ছালাম জানাচ্ছি। এই পার্বত্যাঞ্চলে এই ঈদুল ফিতর উৎসব একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আমরা এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে আগামী দিনগুলোতে আমরা সবাই পার্বত্যবাসী সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি, এটিই হবে আমাদের ঈদুল ফিতরের বাণী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন