পেকুয়ার শীলখালীতে ডাকাত আতংক কাটেনি রাত হলেই গুলির বিকট শব্দ

এম.জুবাইদ,পেকুয়া:
পেকুয়ায় শীলখালীতে ডাকাত আতংক কাটেনি। রাত হলেই গুলির বিকট শব্দ শুনা যাচ্ছে প্রতিদিন। এতে শীলখালী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে। জানা গেছে, গত ৬ মে ভোররাতে শীলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ষ্টশনে ১৬টি দোকান ডাকাতি ও ২ ব্যবসায়ীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার পরদিন নুরু মোহাম্মদ সও  বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত তাজুল মুলুক নামের এক ডাকাতকে জারুলবুনিয়া ষ্টশন থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

প্রতিদিন রাত হলেই ডাকাতদের হানা এবং গুলাগুলির বিকট শব্দ শুনা যায়। যা নিয়ে বর্তমানে এলাকাবাসীর মধ্যে চরম ভীতিকর পরিবেশ বিরাজ করছে।এলাকাবাসী জানিয়েছেন বিশেষ করে শীলখালী জারুলবুনিয়া এবং সাপের ঘারা এলাকায় প্রতিদিন ডাকাতরা এসে ফাকা গুলি বর্ষণ করে জনগণের মাঝে ভীতি সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন  গুলির বিকট শব্দ হলেও এ এলাকায় কোনদিনও পুলিশ আসে না। খবর দিলেও পুলিশ কোন ধরণের প্রতিক্রিয়া জানান না। সবশেষ গত ১৯ মে রাত সাড়ে ১২ টার দিকে সাপের ঘারার নির্জম এলাকায় থেকে হঠাৎ ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এসময় এলাকাবাসী ডাকাত আসছে বলে ডাকাতদের কে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়। এখন প্রতিদিন রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছে এলাকার সাধারণ জনগণ। তারা তাদের যানমাল নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করছেন। প্রতিদিন রাতে অস্ত্রের ঝণঝণানি শুরু করছে। পেকুয়া উপজেলার ডাকাতদের আস্তানা হিসেবে পরিচিত শীলখালী ইউনিয়ন এর  জারুলবুনিয়া ও সাপের ঘারা। বর্তমানে প্রতিদিন চলে আসছে গুলি বর্ষনের ঘটনা।

এদিকে ওই এলাকার বাসিন্দা নুরুল আলম জানিয়েছেন রাত হলেই আমরা ভয়ে ভয়ে রাত কাটাই কারণে গুলির বিকট শব্দ শুনলে মনে হয় আমাকে গুলি করবে না হয় আমাকে প্রাণে হত্যা করবে। এ ভয়ের কারণে আমার রাতে কোন কিছু করতে পারি না। জারুলবুনিয়া ষ্টশনে ডাকাতির পর থেকে ডাকাতরা আরো বেপরোয়া হয়ে যায়। ডাকাতির ঘটনা নিয়ে মামলা করলেও পুলিশ একজন ডাকাতকে আটক করেও মামলার অন্য আসামীদের কে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে না।

সম্প্রতি ডাকাতরা আরো ব্যাপরোয়া হয়ে দিনদুপুরে ডাকাতি করার হুমুকি দিয়ে যাচ্ছে জারুলবুনিয়া ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা আরো চরম হতাশা ভোগ করছে। প্রতিদিন ডাকাতরা অস্ত্রের মহড়া দিয়ে মানুষের মাঝে চরম ভীতি সৃষ্টি করে। এসব অস্ত্রধারী ডাকাতদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। এ ব্যাপারে জামাল মেম্বার জানান প্রতিদিন রাতে আমার বসতবাড়ির সামান্য দূরে অস্ত্রধারী ডাকাতরা মহড়া দিয়ে থাকে। ফলে আমার এলাকাবাসী চরম ভয়ের মধ্যে রাত কাটায়।

এ ব্যাপারে জানতে পেকুয়া থানার ওসি (তদন্ত) এম এ হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হবে এবং প্রতিদিন রাতে গুলির শব্দের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হবে।    

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন