পেকুয়ায় দুর্ধর্ষ ডাকাত কালু গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় দুর্ধর্ষ ডাকাত মো: কালু কে অবশেষে গ্রেপ্তার করছে পুলিশ। জানা যায় গত ২৩ জুন দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আবদুর রকিবের নেতৃত্বে সঙ্গী ফোর্স তাকে গ্রেপ্তার করে। ডাকাত কালু পেকুয়া সদর ইউনিয়নের সরকারীঘোনা এলাকার জাফর আলমের পুত্র। থানাসূত্রে জানায় ডাকাত কালুর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা, নাশকতা মামলা ও দস্যুতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। ধৃত ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comment

















