বাইশারী ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যেগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ডিসেম্বর বিকাল ৪টায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইশারী বাজারস্থ ত্রিমোহনী চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালীতে ছাত্রদল, শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদল সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাইশারী ছাত্রদলের সাবেক সভাপতি সৌদি প্রবাসী হামিদুল্লাহ, যুবদল সভাপতি এসএম আক্তারুজ্জামান, শ্রমিকদল সভাপতি সব্বির আহমদ, স্বেচ্ছাসেবকদল সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি বেদারুল আলম, বাইশারী ছাত্রদল সহ সভাপতি জাফর আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন রুবেল, ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরাফাত, শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মোঃ ইউনুছ।
বক্তারা বলেন, ছাত্রদল একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ সংগঠন। বর্তমান দূঃসময়ে ছাত্রদলকে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে এক যোগে কাজ করে দলকে শক্তিশালী করার আহবান জানান।



















