বান্দরবানে বন্য শূকরের আক্রমণে যুবকের মৃত্যু


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় বন্য শূকরের আক্রমণে আবু বক্কর সিদ্দিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটলেও দূর্গম এলাকায় হওয়ায় শনিবার (১০ মার্চ) দুপুরে ঘটনাটি জানা যায়।
স্থানীয়রা জানান, গত ৭ মার্চ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির দক্ষিণ মৌলভী কাটা এলাকার আবুল বশরের পুত্র আবু বক্কর সিদ্দিকসহ ৪-৫ জন নাইক্ষ্যংছড়ির দৌছড়ির কুড়িক্ষ্যং এলাকায় বাড়ি নির্মানের জন্য গাছ এবং বাঁশ কাটতে আসেন। তবে গতকাল রাত ৮টায় হঠাৎ বন্য শূকর আক্রমণ করে। এতে আহত অবস্থায় চিকিৎসার অভাবে সেখানেই তার মৃত্যু ঘটে।
এবিষয়ে বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, ঘটনাস্থল দূর্গম হাওয়ার কারণে আমরা আজ খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।

















