মানিকছড়িতে মসজিদ ভবন উদ্বোধন


খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার ফকিরটিলা জামে মসজিদের জরাজীর্ণ ঘরটি অর্ধ কোটি টাকা ব্যয়ে ভবনে রুপান্তর করে দিয়েছেন মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিক।
মসজিদের নতুন ভবন নির্মাণ শেষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মসজিদ ভবনটি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিকের পিতা মো. আবদুল হামিদ সরকার, ভাই মো. রফিকুল ইসলাম সরকার, বাবুল সরকার, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস.এম. রবিউল ফারুক, শিক্ষক এম.কে আজাদসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মুসল্লীরা উপস্থিত ছিলেন।
Facebook Comment

















