মিয়ানমারে ১৭ মিনিটে ২ ভূমিকম্প : বাংলাদেশেও কম্পন অনুভূত

fec-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৭ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত করেছে। মাঝারি মাত্রার দুই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম পেরিয়ে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা। শুধু তাই নয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়াসহ বিভিন্ন এলাকাও ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পে তিন দেশের কোথাও হতাহতের কোনো তথ্য মেলেনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের মিনবু উপকূলে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৪৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৫ পূর্ব দ্রাঘিমাংশে, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯:৩৪ মিনিটে ভূমিকম্প ঘটে এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গ, ভূমিকম্প, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন