রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধাঞ্জলি

fec-image
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে (বর্ডার গার্ড বাংলাদশ) বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ সমাধিতে এই পুস্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতার এই বীর সেনানীর সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম। এরপর রাঙামাটি সদর সেক্টরের পক্ষে পুস্পস্তবক প্রদান করা হয়। এই সময় বিউগলের করুন সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন।
এর আগে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।
উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধে ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীর দর্পে লড়াই করে শত্রুদের পরাস্ত ও পিঁছু হটতে বাধ্য করেন তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তাঁর সাহসিকতার কারণে সেদিন প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে গিয়েছিলেন। যুদ্ধের এক পর্যায়ে শত্রুদের ছোঁড়া মর্টার সেলের আঘাতে ছিন্নভিন্ন হয়ে পড়ে মুন্সী আব্দুর রউফের শরীর। আর এখানেই তাঁকে সমাহিত করেন বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক দয়াল কৃষ্ণ চাকমা। এরপর এক নাগাড়ে দীর্ঘ ২৬ বছর তিনি বীরশ্রেষ্ঠের সমাধির দেখভাল করেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বপূর্ণ ভুমিকার জন্য মুন্সী আব্দুর রউফকে সর্বোচ্চ সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন